|| শোয়াইব আস-সফাদী ||
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস, দেশটির পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে দৃশ্যমান পরিবর্তন এনেছেন। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে বর্তমান প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। ২০২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২.৯০ বিলিয়ন মার্কিন ডলারে। তবে এই বাণিজ্যের ভারসাম্যে ভারতের পক্ষে ঝুঁকে রয়েছে। ভারত বাংলাদেশে রপ্তানি করেছে ১১.০৬ বিলিয়ন ডলারের পণ্য, যা গত বছরের তুলনায় সামান্য কম। বিপরীতে বাংলাদেশ ভারতকে রপ্তানি করেছে মাত্র ১.৮ বিলিয়ন ডলারের পণ্য।
এই বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে বাংলাদেশ নতুন দিক খুঁজছে। চীন সম্প্রতি বাংলাদেশে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তি খাতে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশà