রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

রমজানের শেষ দশকের গুরুত্ব ও লাইলাতুল কদরের মহিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজাবি ||

(২১-০৯-১৪৪৬ হিজরি মোতাবেক ২১-০৩-২০২৫ ঈসায়ি তারিখে বায়তুল্লাহ শরীফে প্রদত্ত জুমার খুতবা)

দিনগুলো কত দ্রুত কেটে যায়, মাসের ঘণ্টার মতো! আর বছরগুলো যেন এক মুহূর্তে শেষ হয়ে যায়! আমাদের জীবনের সময় কীভাবে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তা গভীরভাবে চিন্তা করা দরকার। কেননা, দিনগুলোর এই দ্রুত গতি আমাদের জীবনের সমাপ্তির দিকেই ইঙ্গিত করছে। যেমন আমরা দেখেছি, এই বরকতময় মাসের প্রথম দশক শুরু হলো, তারপর মধ্য দশকও একের পর এক কেটে গেল, আর এখন শেষ দশক এসে গেছে। আল্লাহ! কী দ্রুত এই দিনগুলো চলে যাচ্ছে! কী তাড়াতাড়ি এর ঘণ্টারাও ফুরিয়ে যাচ্ছে! মনে হয় যেন কিছুই ছিল না, সব অতীত হয়ে গেল! অতীত তো অতীতই, সেটি আর ফিরে আসবে না।

আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করে এই শেষ দশক পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়েছেন। এই দিনগুলো অত্যন্ত মূল্যবান, এতে অসংখ্য বরকত ও কল্যাণ লুকিয়ে রয়à§