|| আমিন আশরাফ ||
যাঁর নামে রহমাতুল্লাহি আলাইহি লিখতে হচ্ছে, তিনি এই তো কদিন আগেও এ পৃথিবীকে আলোকিত করে রেখেছিলেন। সর্বদা হাসি খুশি থাকা মানুষটার বিদায়ে আমরা খুবই মর্মাহত। পৃথিবীর চিরাচরিত নিয়মে মানুষের এ পৃথিবীতে আগমনের তারিখ কিছুটা জানা থাকলেও চলে যাবার তারিখটা একদমই কেউ আগেগ থেকে জানে না। কার কখন চলে যাবার এসে যায় কেউ-ই জানতে পারে না। তেমনি কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান সাহেবও চলে গেলেন কালের নিয়ম ও গতি মেনে। কিন্তু তার চলে যাবার পন্থাটা ছিল খুবই রহস্যজন ও বেদনাদায়ক।
কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার গত চল্লিশ বছরের ইতিহাসে এমন কোনো মাদরাসার তালেবুল ইলম নেই যে, যিনি মাওলানা লুৎফুর রহমান রহ.-এর ছাত্র নন। খুব হাসিখুশি মানুষটার এত নির্মম বিদায় তাঁর ছাত্র, ভক্ত ও মুরিদানদের কেউই মেনে নিতে পারছেন না। হুজুর এতোটাই বিনয়ী ছিলেন যে, কেউ তাঁতে সালাম দিলে তিনি চোখে মুখে একটা চমৎকার হাসি ছড়িয়ে সেই সালামের জবাব দিতেন। দীর্ঘ দেহের অধিকার