|| তাওহীদ আদনান ইয়াকুব ||
(সূরা কাহফ ৭৫-১১০ , সূরা মারইয়াম ১-৯৮ এবং সূরা ত্ব-হা ১-১৩৫)
পবিত্র কুরআন শুধু ধর্মীয় গ্রন্থই নয়, বরং এটি মানবজাতির জন্য এক পরিপূর্ণ জীবনবিধান। এতে রয়েছে নবীদের সংগ্রাম, সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব, এবং আখিরাতের প্রতিশ্রুতি ও সতর্কবার্তা।
১৩তম তারাবির নামাজে যে অংশ তেলাওয়াত করা হবে তাতে আল্লাহ তায়ালা আমাদের সামনে বিভিন্ন শিক্ষামূলক ঘটনা তুলে ধরেছেন। এখানে হযরত মূসা আ. ও হযরত খিজর আ.-এর রহস্যময় ভ্রমণ, যুলকারনাইনের শক্তি ও বিচক্ষণতা, এবং নবী ঈসা আ. -এর অলৌকিক জন্মের কাহিনি স্থান পেয়েছে। পাশাপাশি, হযরত ইব্রাহীম আ.-এর ঈমানের পরীক্ষা ও ফেরাউনের অবাধ্যতার কুফলও আলোচনা করা হয়েছে।
১. সূরা কাহফ (৭৫-১১০) – জ্ঞান, পরীক্ষা ও আল্লাহর কুদরত
হযরত মূসা আ. ও হযরত খিজর আ.-এর ঘটনা (৭৫-৮২)
- খিজর (আ.) এমন কিছু কাজ করেন, যà