সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’ আলিয়া মাদ্রাসায় নিয়মিত ক্রীড়া অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই ভারতে: হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই পাশের দেশ ভারতে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হেফাজত মহাসচিব বলেন, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। সকলে আমরা ভাই ভাই। কুরআনের আলোকে আমরা সবাই এক বাবা আদম আ: এর সন্তান। সে হিসাবে আমরা সবাই ভাই ভাই। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য।

তিনি উল্লেখ করেন, বৈঠকে বেশ কয়েকজন অমুসলিম ভাই আজ স্বীকার করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে। সেখানে অনেক মুসলিমদের শহীদ করা হচ্ছে। অথচ আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরেও বাংলাদেশ শান্ত, কোথাও কোনো দাঙ্গা হয় নাই। কোনো অঘটন ঘটে নাই।

তিনি বলেন, ফরিদপুরের মধুখালিতে আমাদের দুজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরও কোনো দাঙ্গা হয় নাই। আমরা অমুসলিম ভাইদের মন্দিরও পাহারা দিয়েছি।

আল্লামা সাজিদুর রহমান জানান, ‘বৈঠকে বলে এসেছি, আমরা সকলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ‘।

এসময় হেফাজত মহাসচিব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরার জন্য দেশের সকল মিডিয়া পরিচালক ও সাংবাদিকদের অনুরোধ জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ