রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা : সমাধান কোন পথে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আবু হামদান, নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বেসরকারি সংস্থা ‘আঁচল ফাউন্ডেশন’ পরিচালিত এক জরিপে এমন হতাশাজনক তথ্যই উঠে এসেছে। ‘শিক্ষার্থীদের আত্মহত্যার হার ক্রমবর্ধমান: কোন পথে সমাধান’— শীর্ষক সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে, চলতি বছর প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরমধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী।

এছাড়া গত ৮ মাসে আত্মহত্যাকারীদের মাঝে স্কুল শিক্ষার্থী ১৬৯ জন, কলেজ শিক্ষার্থী ৯৬ জন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৬৬ জন এবং মাদরাসা শিক্ষার্থী ৩০ জন। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি নারী শিক্ষার্থীদের মাঝে। ৩৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯ দশমিক ৩০ শতাংশ নারী শিক্ষার্থী গত আট মাসে আত্মহত্যা করেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী— দেশে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করেন; যাদের মধ্যে তরুণ এবং নারীদের সংখ্যা বেশি। সেই হিসাবে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।