রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান

আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী আজ শুক্রবার (৭ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজের আগে বিশেষ দীনি বয়ান করবেন।

বুধবার (৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে আল্লামা আবুল কাসেম নোমানী পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মুসল্লিদের উদ্দেশে নসিহত ও দিকনির্দেশনামূলক আলোচনা করবেন। তার বক্তব্যে ঈমান-আকিদা, আমল-আখলাক, তাকওয়া, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন দিক গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

আল্লামা আবুল কাসেম নোমানী ভারতের প্রাচীনতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। হাদিসশাস্ত্রে গভীর পাণ্ডিত্য, ইলমি প্রজ্ঞা এবং দীর্ঘদিনের দাওয়াতি ও শিক্ষামূলক কর্মকাণ্ডের কারণে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব।

৪ আগস্ট শুরু হওয়া তার বাংলাদেশ সফর ৭ আগস্ট পর্যন্ত চলবে। সফরকালে তিনি দেশের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেমিনার ও ইসলামী সম্মেলনে অংশ নিচ্ছেন এবং আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার বয়ান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ তাৎপর্য বহন করবে। তার আলোচনা থেকে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষও উপকৃত হবেন বলে সংস্থাটি আশা প্রকাশ করেছে।

এ উপলক্ষে জাতীয় মসজিদে আগত মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে বয়ান শোনার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ব্যবস্থাপনা-সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ