সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আবারও হাসপাতালে মুফতি সালমান, দোয়া চাইলো পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি সালমান আহমাদ

|| নুর আলম সিদ্দিকী ||

স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ মেলেরিয়া রোগে আক্রান্ত। এ অবস্থায় তিনি কানেও কম শুনছেন এবং অন্যের সহায়তা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। চিকিৎসকরা মনে করছেন, অবস্থা খুবই গুরুতর। মেলেরিয়া রোগের ঔষধও এখানে এভেলেভেল না। তিনি রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

পরিবারের পক্ষ হতে দেশবাসীর কাছে মুফতি সালমান আহমাদের জন্য বিশেষ দোয়া চেয়েছেন বড় ছেলে মুহাম্মাদ বিন সালমান।

এর আগেও গত ৮ নভেম্বরে  মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত  হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ