বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বিন সাবের আলী:

শরীয়তপুরের খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোর অনুষ্ঠিত হবে আগামীকাল (১৬ই নভেম্বর রোজ শনিবার), ইনশাআল্লাহ।

স্থান : খানকায়ে হাফেজ্জি হুজুর রহ., খান মঞ্জিল নশাসন, নড়িয়া, শরীয়তপুর।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত উক্ত ইসলাহি জোরের কার্যক্রম চলবে। ইফতিতাহী  বয়ান ও মুজাকারার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে  জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলী মাশক, সুরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম এর আমল চলতে থাকবে। খানকার শাইখ মুহতারাম নাজেম সাহেব দামাত বারাকাতুহুমের আখেরী দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

মহতি এই ইসলাহী মাহফিলটির পুরো আয়োজনে সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর সম্মানিত নাযেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া শান্তিধারা মাদ্রাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.- এর সুদীর্ঘকালের সোহবতপ্রাপ্ত খলিফা, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম।

এছাড়াও উক্ত মহতি ইসলাহি জোরে নসিহত পেশ করবেন শরীয়তপুর জেলার স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও মাশায়েখবৃন্দ।

উক্ত ইসলাহি জোরে সারা দেশবাসীকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসনের সম্মানিত নাজেম হযরত দামাত বারাকাতুম। উক্ত এসলাহী জোরকে আল্লাহ রাব্বুল আলামীন যেন ভরপুর সফলতা দান করেন সেজন্য সকলের কাছে তিনি বিনীত দোয়ার আবেদন করেছেন।

সার্বিক যোগাযোগ :

০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব দা.বা.)

০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহিম খলিল শরিয়তপুরী)

০১৯৩৩-৫৮১৮০০ (আল আমিন বিন সাবের আলী

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ