সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

৩ অক্টোবর শুরু হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ (ইসলামিক রিসার্চ সেন্টার)

আগামী ৩, ৪ অক্টোবর ২০২৪ ইং (বৃহস্পতি ও শুক্রবার) থেকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে (ইসলামিক রিসার্চ সেন্টার) দুই দিনব্যাপী বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা শুরু হবে।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য আয়োজিত খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়ার ২১তম বার্ষিক এ ইজতেমাতে প্রতিবছরের মতো সারাদেশ থেকে হক্কানী আলেমরা উপস্থিত হবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র তত্ত্বাবধানে আগামী ৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় উদ্বোধন হয়ে এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ চলবে পরের দিন শুক্রবার (০৪ অক্টোবর) মাগরিব পর্যন্ত।

আরও জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ২১ তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’র সব প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন।

প্রসঙ্গত, প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সূচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ