বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সিসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরিফুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন সিটির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার নগরীতে মে দিবসের এক অনুষ্ঠানে বক্তব্যে এই বিএনপি নেতা বলেন, 'কোন প্রেক্ষাপটে সিলেটের নির্বাচনে প্রার্থী হচ্ছি তা ২০ মে সমাবেশ করে স্পষ্ট করব।'

ওদিকে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সিটি নির্বাচনও বর্জন করেছে দলটি। এ কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল নির্বাচনে প্রার্থী হবেন কী না তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আরিফুল হক লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা করে আসেন। তবে প্রার্থী হওয়া না-হওয়া নিয়ে এতদিন স্পষ্ট কিছু বলেননি আরিফ। ফলে তাকে নিয়ে গুঞ্জন আর‌ও বাড়ছিল। অবশেষে আজ রবিবার অনেকটা স্পষ্ট করেই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন আরিফ।

মে দিবস উপলক্ষে আজ রবিবার দুপুরে নগরের রেজিস্টারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, 'আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব।'

আরিফ বলেন, 'বিএনপি কেন নির্বাচনে যাবে না তার ব্যাখ্যাসহ কারণ এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব- এ দুটি বিষয়ে জানাতে ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরব।'

প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেও এবারের সিটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে আরিফুল বলেন, 'জাতীয় নির্বাচনে ইভিএম বাতিল করা হয়েছে। অথচ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে।' সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'ইভিএম তাদের অন্যতম মেকানিজম। এতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেও কারসাজি করে আরেকজনকে জিতিয়ে দেওয়া হয়। তাই এটি একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।'

নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন দলটির যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটিতে ২০১৩ ও ২০১৮ সালের সবশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ