মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ঈদযাত্রায় আজ চলছে ৫২ জোড়া ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ বুধবার (১৯ এপ্রিল) ট্রেনযোগে ঈদযাত্রার তৃতীয় দিনে আন্তঃনগর ও লোকাল মিলে মোট ৫২ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে ট্রেনের টিকিট কাটা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী সাধারণ। তারা বলছেন, অনলাইনে টিকিট কাটায় এবার ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়নি। এর আগে ২৪ ঘণ্টার অপেক্ষার পরও টিকিট না পাওয়ার যেসব অভিযোগ ছিল সেটাও নেই। ঘরে বসেই অনলাইনে টিকিট মিলেছে।

অন্যদিকে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না। ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাচ্ছে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

প্রতিদিন আন্তঃনগর ট্রেনের টিকিট ও দাঁড়ানো টিকিট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়ছেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ