মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

হিজাব ছাড়া নারীদের তেহরানের মেট্রো ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব না পরা ইরানি নারীদের এখন থেকে তেহরানের মেট্রো ব্যবহার করতে বাধা দেওয়া হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভিতে এই খবর প্রচারিত হয়েছে। হিজাববিরোধী ব্যাপক আন্দোলনের পর কর্তৃপক্ষ ইরানি নারীদের হিজাব পরার নিয়মে আরও কড়াকড়ি আরোপ করেছে।

ইরানের রাজধানী তেহরানে নতুন হিজাব প্রয়োগকারী টিম গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে, যেসব নারীরা হিজাব পরেননি তাদের টিকিট নিতে বাধা দিচ্ছে মেট্রো কর্মীরা।

গত সপ্তাহে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক হিজাব পরিধানের বিষয়ে একটি বিবৃতি দেন। এরপর থেকেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো প্রয়োগ করা হচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ হিজাব আইন কার্যকরের জন্য রাস্তায় ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া বিদ্যমান ট্রাফিক ক্যামেরা সিসিটিভি ব্যবহার করে এই আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে পুলিশ প্রধান আহমাদ-রেজা রাদান বলেছেন, ‘আগামী শনিবার থেকে, যারা তাদের হিজাব খুলে ফেলবে, তাদের স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে চিহ্নিত করা হবে।' এছাড়া যেসব নারীদের হিজাব ছাড়া দেখা যাবে, তাদের ফোনে পরিণাম সম্পর্কে সতর্কীকরণ টেক্সট বার্তা দেওয়া হবে।

এদিকে ইরানি বিচার বিভাগ জানিয়েছে, তারা হিজাব না পরার জন্য আদালতে নেওয়া নারীদের ওপর জরিমানা আরোপ করতে ইচ্ছুক। যদি হিজাব ছাড়া কোনো নারীকে গাড়ি চালাতে দেখা যায়, তবে তাদের গাড়ি জব্দ করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ