শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

কুয়েতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।

এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিত দুবাইয়ের ‘বুর্জ খলিফা’, যার দৈর্ঘ্যের উচ্চতা ৮২৮ মিটার। তবে এটিকে ছাড়িয়ে এবার ‘বুর্জ মুবারক’ সর্বোচ্চ টাওয়ারের স্থান দখল করবে।

২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক, যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর।

আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার।

এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস, এমইপি মিডল ইস্ট, এসকুয়াইর মিডল ইস্ট

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ