মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী ।

রোববার দিবাগত রাত ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক সবুজার মিয়া জানান, ‘সবুজবাগের বাসাবো মহাসড়ক সংলগ্ন একটি মসজিদের পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ এপ্রিল) সকাল আটটার দিকে মারা যান তিনি। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ