বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মুফতি নূর আহমাদ রহ. ইলমি আকাশের এক উজ্জ্বল নক্ষত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইবরাহীম আল খলীল: হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ও শায়খুত তাফসির আল্লামা নূর আহমাদ রহ.। তিনি আর আমাদের মাঝে নেই। প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছিলেন অনন্য ও বরেণ্য এক ব্যক্তিত্ব। ইলমি ও ইসলামী মহলে যার খ্যাতি ছিল আকাশ ছোঁয়া। ফতোয়া প্রদানে অগাধ পাণ্ডিত্যের কারণে এক নামে যিনি পরিচিত। ইলমি ময়দানে দীর্ঘ কয়েক দশক যাবত বট বৃক্ষের ন্যায় ছায়া দিয়ে গেছেন। মুফতিয়ে আজম, মুফতি ফয়জুল্লাহ রহ.এর এই শাগরেদ আজ আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহ. ও আল্লামা সাব্বির আহমাদ রহ. দুটি নক্ষত্রের বিদায়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনে আল্লামা নূর আহমাদ রহ. আমাদের থেকে বিদায় নিলেন। ইলমি অঙ্গনের আরও একটি উজ্জ্বল তারকা খসে পড়লো।

মুরুব্বীদের বিদায়ের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই চলেছে। কোটা পূরণ হচ্ছে না। সামনে ভয়ংকর অন্ধকার হাতছানি দিচ্ছে। জানিনা কি আমাদের জন্য অপেক্ষা করছে। হে আল্লাহ আমাদেরকে সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করো। সকল অবস্থায় দ্বীনের উপর অটল থাকার তাওফিক দান করো। আমিন।

২০২০ সালে আল্লামা শাহ আহমদ শফী রহ.এর জানাজা পড়তে যখন হাটহাজারী মাদরাসায় যাই, তখন আল্লামা নূর আহমাদ রহ. হুজুরের সাথে সাক্ষাতের সুযোগ হয়। একেবারে বয়োবৃদ্ধ একজন আলেম। চলাফেরা করতে পারেন না। হুইল চেয়ারী যার একমাত্র অবলম্বন। প্রথম দেখাতেই একটা রুহানিয়্যাতের ছাপ লক্ষ্য করলাম। এতদিন শুধু তার নাম লোক মুখে শুনতাম এবং ফতোয়ার পাতায় পড়তাম। আর আজ নিজ চোখে দেখলাম এবং সাক্ষাৎ করলাম। অনেক ইচ্ছা আর আগ্রহ ছিল তার সাথে কথা বলি এবং তার অমূল্য ফুয়ুজ ও বরকত লাভে ধন্য হই। কিন্তু তা আর হয়ে ওঠেনি। দীর্ঘক্ষন আনত নয়নে তার দিকে তাকিয়ে থাকলাম। দেখলাম তার ব্যক্তিত্বকে। গ্রহণ করলাম তার রুহানিয়্যাত থেকে। এখনো আমার চোখে ঝলমল করছে তার সেই মুখটি। তার সেই কথা বলার ভঙ্গিটি। এই বরেণ্য মনিষিটি আজ আর আমাদের মাঝে নেই। এই কথাটা মনে হতেই যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। হে আল্লাহ তুমি সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দাও। আকল্লামা নূর আহমাদ সহ চলে যাওয়া আমাদের সকল আকাবিরদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। আমিন।

লেখক: শিক্ষক, মাদরাসা আশরাফুল মাদারিস, তেজগাঁও ঢাকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ