মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

বাদশাহর আমন্ত্রণে মরক্কোর রাজপ্রাসাদে তেলাওয়াত করতে যাচ্ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

বাদশাহর আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

শনিবার বিকেলে শায়খ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আগামীকাল রোববার মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

এই সফরে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীর মরক্কোর রাজপ্রাসাদে পবিত্র কুরআন তেলাওয়াত করার কথা রয়েছে।

শায়খ এর আগে উত্তর আফ্রিকার এ দেশটিতে অন্তত ছয়বার সফর করেছেন। এবার তার সপ্তম রাবাত সফর। ২০১৪ সাল থেকে প্রতি বছর রমজানে তিনি বাদশাহর অতিথি হয়ে মরক্কো সফর করেন।

করোনা মহামারীর কারণে গত তিন বছর সফরের এ ধারাবাহিকতা বন্ধ ছিল। এবার ফের চালু হলো।

উল্লেখ্য, কারী শায়খ আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও কিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মোহাম্মাদ ইউসুফ রহঃ-এর বড় ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ