মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শাব্বীর আহমদ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: চিরনিদ্রায় শায়িত হলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান প্রশিক্ষক, হজরত হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা আল্লামা শাব্বীর আহমদ।

আজ সকাল ১১টায় তার কর্মস্থল নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার বড় ছেলে মাওলানা ওমর ফারুকের ইমামতিতে জানাযার নামাজ শেষে মাকবারায়ে জামিয়ায় তাকে দাফন করা হয়।

আল্লামা শাব্বীর আহমদ গতকাল (২৯ মার্চ) বুধবার সন্ধ্যা ৬ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে এবং এক মেয়ের জনক।

গত তিন দিন আগে তার সহধর্মিনী মারা যায়। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই ঢাকা থেকে গিয়ে স্ত্রীর জানাযা পড়েন। এরপর আবার ফিরে আসেন হাসপাতালে।

আল্লামা শিব্বির আহমদ নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে শিক্ষক প্রশিক্ষণকে তরান্বিত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে যুগপযোগী নাহু চর্চায় তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে যুগের পর যুগ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ