বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

সৌদি দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে ইফতার ও কুরআন বিতরণ কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকারপ্রধান খাদিমুল হারামাইন আল-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আল-সাউদের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র রামাযান মাস উপলক্ষে ইফতার, খেজুর ও কুরআনুল কারীম বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে।

কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও প্রায় এক লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হবে।

গত শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসের ধর্মীয় বিভাগ কর্তৃক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত মাননীয় সৌদি রাষ্ট্রদূত জনাব ঈসা বিন ইউসূফ আল-দুহাইলান এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্মমন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ সরকারী উর্ধতন কর্মকর্তা ও বরেণ্য শিক্ষাবিদগণ।

উক্ত অনুষ্টানের মাধ্যমে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও প্রায় ১ লক্ষ কোরআন শরীফ বিতরণ প্রোগ্রাম ২০২৩ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক মুদ্রিত কোরআন শরীফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ