মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ সোমবার (২৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি বলে জানান আনোয়ারুল ইসলাম।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ