শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই প্রথম বাংলাদেশি বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে স্থান পেয়েছেন বাংলাদেশি একজন বিচারক। আরব-আমিরাতের দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্থান পাওয়া সেই বিচারক হচ্ছেন শায়খ শোয়াইব মুহাম্মদ আল আজহারি। এই প্রথম বাংলাদেশের কোনো বিচারক দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছেন।

শুক্রবার (২৪ মার্চ) এই প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক শোয়াইব আল কোরআন থেকে তেলাওয়াত করেন।

বিচারক শায়খ শোয়াইব মুহাম্মদ আল আজহারী মিসরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি কোরানিক সাইন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। মিসর থেকে বছরে এক-দুইবার তিনি দেশে আসেন।

গত বছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম।

কয়েক বছর ধরে বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। তবে এবারই প্রতিযোগী হাফেজদের সঙ্গে বিচারকের আসনেও বসলেন কোনো বাংলাদেশি হাফেজ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ