শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মারকাযুল লুগার সাত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত সপ্তাহব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে আজ সোমবার।

মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর সমাপনী ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স শেষ হয় সোমবার (২০ মার্চ) ।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৮৬ জন প্রশিক্ষণার্থী সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে এই আয়োজন থেকে। আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতি ও কলাকৌশল, ভাষা শিক্ষাদানের মৌলিক দিক-নির্দেশনা, ভাষা শিক্ষাদানে বিভিন্ন সমস্যার সমাধান, ক্লাশ পরিচালনা ও ক্লাশরুম নিয়ন্ত্রণ পদ্ধতি, সফল শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য, বিশুদ্ধ উচ্চারণে আরবীয় লাহজায় আরবি কথোপকথন শিক্ষাদান, আরবি বক্তৃতা ও উপস্থাপনা শিক্ষাদান, নির্ভুল ইবারত পাঠের অনুশীলন, শ্রবণদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং ইমলা ও আরবি বানানরীতির প্রশিক্ষণ নিয়েছেন তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, এই কোর্সের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হয়েছে। তারা আরো জানিয়েছেন, আরবি ভাষা পাঠদানে এ-ধরনের কোর্সের আয়োজন বিরাট সুফল বয়ে আনবে এবং এর মাধ্যমে দেশে আরবি চর্চার পথ মসৃণ এবং আরও বেগবান হবে।

৭ দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষণার্থীরা আনন্দ-উদ্দীপনার সাথে রাত-দিন চেষ্টা-পরিশ্রম করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের চোখে-মুখে ছিল অর্জন ও তৃপ্তির হাসি। তারা শিক্ষকতায় যেন পথের দিশা খুঁজে পেয়েছেন। তারা কোর্সটির মাধ্যমে প্রভূত উপকৃত হওয়ার কথা ব্যক্ত করেছেন এবং এ-ধরনের আয়োজন সামনের দিনগুলোতেও চলমান রাখার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।

সোমবার দুপুর ১ টায় শায়েখ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনামূলক সমাপনী দরসের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি সমাপ্ত হয় ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ