রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

দুর্ঘটনার কারণ জানালেন মাদারীপুর পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ইমাদ পরিবহনের গাড়িটি খাদে পড়ে যায় বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সামনের ডান পাশের চাকা এক্সপ্রেসওয়েতে ফেটে যায়।

আজ রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ কথা জানান পুলিশ সুপার (এসপি)।

এর আগে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৯। আহত রয়েছেন অন্তত ৩০ জন।

এসপি মো. মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৯ যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত গতি ও সামনের ডান পাশের চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত কমিটি করবে। তদন্ত কমিটি বাসটির ফিটনেস, চালকের লাইসেন্স এসব জেনে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। আপাতত চালক বা তাঁর সহকারী কে ছিলেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। হতাহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা দেখেছি বাসটির সামনের ডান চাকা ফেটে গেছে। সড়কের রেলিং ভেঙে বাসটি উড়ে নিচে সংযোগ সড়কের খাদে পড়ে যায়। এ কারণে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ