বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘বিএনপি কখনও জনগণের দল ছিল না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বিএনপি কখনও জনগণের দল ছিল না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না।

তিনি বলেন, বিএনপি গত ১১ বছর ধরে বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। তাদের সে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

উক্ত মতবিনিময় সভায় বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষকরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ