বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে গেছে।

এ ঘটনায় একজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ খবর প্রকাশ করেছে। খবর আনাদোলুর।

তাসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাশিয়ার দক্ষিণাঞ্চীয় রোসটভ শহরে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভবনে হঠাৎ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি মেরামত কারখানা ছিল। সেই কারখানায় রাখা জ্বালানি ও লুব্রিকেন্ট থেকে ওই বিস্ফোণের ঘটনা ঘটতে পারে কর্তৃপক্ষের ধারণা।

ভয়াবহ বিস্ফোরণে ভবনটির একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কোনো নাশকতা না দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে।

কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন ধ্বংস করা নিয়ে যখন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ উত্তেজনা চলছে, তখনই এ রহস্যজনক বিস্ফোণের ঘটনা ঘটল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ