বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ফের ‘বোমা ফাটালেন’ ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের বিস্ফোরক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

গতকাল শুক্রবার তিনি বলেছেন, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আদালতের আদেশ নস্যাৎ করতে ব্যস্ত ছিলেন, আমাকে হত্যাচেষ্টার তদন্তে নাশকতা করেছেন এবং এখন দলের কর্মীর জিলে শাহের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। খবর ডনের।

তিনি তার বিরোধী দলের নেতা আসিফ জারদারি, নওয়াজ শরিফ ও শেহবাজ শরিফকে অপরাধী বলে আখ্যায়িত করেছেন। পিটিআই প্রধান বলেছেন, তারা দেশকে পুরোপুরি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি এ সময় পাকিস্তানবিরোধী ও গণবিরোধী শক্তিকে পরাজিত করতে ‘হাকিকি আজাদি’ আন্দোলনে যোগ দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

ইমরান খান দলীয় কর্মী জিলে শাহের ওপর চালানো নির্মম নির্যাতনে গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করেন। শীর্ষ এক সামরিক কর্মকর্তার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, একজন সাইকোপ্যাথ-এর সমর্থনে তারা সমাজে ভয়ের সঞ্চার করতে চাচ্ছে। যেন জাতি চুপ করে বসে থাকে এবং দুর্নীতিবাজ শাসকদের আসন্ন সাধারণ নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে।

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এরপর তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছিলেন। দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলতে সেনাপ্রধানকে বোঝানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ