বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ ফ্লাইটযোগে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশ্যে গতরাতে (৩ মার্চ ২০২৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিম পিপিএম এর নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।

Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর পুলিশ সদস্যগণ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইংয়ের কর্মকর্তাগণ তাদেরকে বিদায় জানান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ