বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। তার এটি তৃতীয় ঢাকা সফর। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সবশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন।

উল্লেখ্য, টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ