বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘পিলখানায় হত্যাকাণ্ডের দিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে পিলখানা ট্রাজিডির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে না উঠলেও সেদিন (বিডিআর বিদ্রোহ) উঠেছিলেন। পরে গাড়ি করে দুদিনের জন্য কোথায় যেন চলে যান।

তিনি বলেন, চলতি বছরের মধ্যেই বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগকে যারা পছন্দ করে না বিডিআর বিদ্রোহ তাদের ষড়যন্ত্রের অংশ। সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছিল।

এর আগে, এদিন সকালে বনানী সামরিক কবরস্থানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাদের সামরিক সচিবরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুবউল আলম হানিফ, সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ শহীদদের পরিবার শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ