বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য ঢাকা কাস্টমস হাউজের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ ও অতিরিক্ত কমিশনার মো. মসিউর রহমানের তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়। এতে নেতৃত্ব দেন উপ-কমিশনার (এয়ারফ্রেইট) ইসরাত জাহান রুমা ও উপ-কমিশনার (প্রিভেন্টিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেন।

এরপর তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি করে। তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি-১২২ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দু’টি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়।

এরপর শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দণ্ড দু’টির ভেতরে লুকানো ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ