বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ভারত হয়ে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাশিয়া থেকে ভারত হয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য।

ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে ট্রানজিট ট্রানজিট হয়ে বাংলাদেশ পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে করে পণ্যগুলো মোংলায় এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে।

‘এমভি অপরাজিতা’র শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে আসা ৯৮৯ প্যাকেজের ১ হাজার ৬৯০ মেট্রিক টন পণ্য আসে। রাশিয়ার পণ্য হলেও এটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে এই পণ্য।

তিনি বলেন, এখন পণ্যগুলো খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১ হাজার ৪৮ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ