বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আড়াই ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ধীরে ধীরে চালু হতে শুরু করেছে। তিনটি জায়গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার পর জিপির এই নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

তিনি জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। এতে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

সেই সময়ে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ