বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইইউতে এক বছরে প্রায় ১০ লাখ আশ্রয়ের আবেদন, রয়েছে বাংলাদেশের নামও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভালো ভবিষ্যতের আশায় প্রতিবছরই ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে অভিবাসন প্রত্যাশীরা। দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলছে।

শুধুমাত্র গত বছরে, অর্থাৎ ২০২২ সালে প্রায় ১০ লাখ অভিবাসন প্রত্যাশীর আবেদন পড়েছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। এই আবেদনের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বলে জানিয়েছে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) বরাতে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

ইইউএএর প্রতিবেদনে অনুযায়ী, গত বছরে অভিবাসন প্রত্যাশীদের আবেদন পড়েছে নয় লাখ ৬৬ হাজার, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ। ২০২১ সালের তুলনায় গত বছরে ৫০ শতাংশ আবেদন বেশি পড়েছে।

অভিবাসন প্রত্যাশীদের আবেদনের তালিকায় সবার ওপরে রয়েছে সিরিয়া ও আফগানিস্তান। দেশ দুটি থেকে আবেদন পড়েছে এক লাখ ৩০ হাজারেরও বেশি। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর শুধুমাত্র দেশটি থেকে অভিবাসন প্রত্যাশীদের আবেদন পড়েছিল এক লাখ ২৯ হাজার।

ইইউএএর তথ্যানুযায়ী, ইইউভুক্ত না হলেও নরওয়ে ও সুইজারল্যান্ডেও আবেদন কম পড়েনি। এমনকি, টার্কস দ্বীপে আবেদন পড়েছে ৫৫ হাজার।

ডয়েচে ভেলে বলছে, ভেনিজুয়েলা, কলম্বিয়া, বাংলাদেশ ও জর্জিয়া থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ আবেদন পড়েছে। এ ছাড়া মরোক্কো, তিউনিশিয়া ও মিশর থেকে আবেদন কম পড়েনি। প্রায় চার শতাংশ অভিবাসন প্রত্যাশী নিজেদেরকে অবিবাহিত নাবালক বলে দাবি করেছে।

অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাড়া নিয়ে ইইউ বলছে, মহামারির বিধিনিষেধ শিথিল, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও সংঘাতের কারণে আবেদন বেড়েছে।

২০১৬ সালে ১২ লাখ ৫১ হাজার ৮১৫টি অভিবাসন প্রত্যাশীর আবেদন পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সর্বোচ্চ। সেই অনুযায়ী ২০২২ সালের আবেদন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয়।

জার্মানির গণমাধ্যমটি আরও বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে স্থানান্তর হয়েছে ৭০ লাখ লোক। এ ছাড়া দেশের মধ্যেই স্থানান্তর হয়েছে কয়েক লাখ ইউক্রেনীয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ