বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হিজাবের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ধৃষ্টতা, ক্ষমার অযোগ্য: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। হিজাবের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ধৃষ্টতা, ক্ষমার অযোগ্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

গতকাল প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে ইসলাম বিদ্বেষী নাস্তিক কমরেড রাশেদ খান মেনন কতৃক হিজাব, টুপি ও দাড়ি নিয়ে ধৃষ্টতাপূর্ণ কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন ইসলাম বিদ্বেষ এই নাস্তিকদের মজ্জাগত ইসলামি পোশাক ও তাহজিব তমাদ্দুন নিয়ে এদের এলার্জি।বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করার এই দুঃসাহস ক্ষমা করা হবে না।

সুযোগ সন্ধানী নাস্তিকরা মুসলমানদের আবেগ অনুভূতি আঘাত করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চক্রান্তে লিপ্ত এদেরকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলেও নেতৃদ্বয় মন্তব্য করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ