বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২-২৩ অর্থবছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য অনলাইন আবেদনের সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ভর্তিতে সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ