বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দেশে ভালো মানুষের বড়ই অভাব: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আকাশে শকুন উড়ছে। যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার একটাই ইচ্ছা তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করা। তার ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘রাজনীতি তাদের করা উচিত যারা সত্য বলতে পারেন এবং সাংবাদিকতা তাদেরই করা উচিত যারা সত্য লিখতে পারেন। সাংবাদিক ভাইদের বলবো, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লেখেন।’

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশে একটা কথাই বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো; ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ হওয়া বেশি দরকার। দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ