বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

৩ মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে তিন মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের (২০২২) ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিবরণে এসব তথ্য জানা গেছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর বিবরণে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১০৯ জনের মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ ও ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ১০৬ জন মৃত্যু হয়। এছাড়া শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন, মারা গেছেন তিনজন।

আইসিডিডিআর’বির তথ্যানুযায়ী— বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এর মধ্যে ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ