বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন। এই স্টেশন চালুর মধ্যে দিয়ে মেট্রোরেলের ৯টি স্টেশনের মধ্যে ৪টি যাত্রীদের জন্যে উন্মুক্ত হলো।

অন্য স্টেশনের মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, কোনো ধরেন আনুষ্ঠানিকতা ছাড়াই শনিবার উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে। মার্চের মধ্যে ধাপে ধাপে সব স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা আছে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়।

মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে চালু করা হবে।

আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ