বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকারের ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৫৬টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৬ উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছে আমতলীতে এম এ কাদের, নাজিরপুরে মোশারেফ হোসেন, টঙ্গিবাড়ীতে ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, রামপুরায় শায়লা কানিজ, লালমাইয়ে মোহাম্মদ কামরুল হাসান, বোয়ালখালীতে রেজাউল করিম।

৫ পৌরসভায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হলেন—দর্শনায় আতিয়ার রহমান, এলেঙ্গায় মোহাম্মদ নুর-এ আলম সিদ্দিকী, কোটালীপাড়ায় মতিয়ার রহমান হাজরা, হালুয়াঘাটে খায়রুল আলম ভূঞা, নাজিরহাটে এ কে জাহেদ।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের তালিকা দেওয়া হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ