বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হজযাত্রায় ভিসাপূর্ব আবেদনে আঙুলের ছাপ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ বা ওমরার পালনের জন্য সৌদি আরবের ভিসাপূর্ব আবেদনে বাংলাদেশিদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ অনলাইনে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি সরকারের উদ্যোগে ‘রোড টু মক্কা সার্ভিস’-এর একটি প্রতিনিধি দলের প্রধান নাইফ আল খাতানি।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে সৌদি দূতাবাসের সভাকক্ষে সৌদি সরকারের উদ্যোগে রোড টু মক্কা সার্ভিসের একটি প্রতিনিধি দলের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নাইফ আল খাতানি বলেন, হজযাত্রাকে সহজ করতে ভিসাপূর্ব আবেদন প্রক্রিয়ায় অনলাইনে আঙুলের ছাপ সংযুক্ত করতে হবে। যাতে ভিসার আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি না হয়।

তিনি বলেন, বিশ্বের চতুর্থ হজযাত্রী দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশিরা হজ-ওমরা জিয়ারতের উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার আগেই বাংলাদেশে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। এ ছাড়া ভিসা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উপায় বের করতেও কাজ করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ