বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

তিন দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন দিনের সফরে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়ি কামালপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। ওই দিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে রাষ্ট্রপতি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ