বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী দামাম শহরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী রজব আলী (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রমাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল্লাহ।

পরিবার সূত্রে জানা গেছে, আল হাজিয়া কোম্পানিতে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী হিসেবে দীর্ঘ ছয় বছর ধরে কর্মরত ছিলেন রজব। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও কাজে বের হলে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, আগামী মাসেই (মার্চ) ছুটি কেটে দেশের বাড়িতে আসার কথা ছিল রজবের। তার এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রজবের সংসারে বৃদ্ধা মা, স্ত্রী ও এক ছেলে (৮) এবং এক কন্যা (৬) সন্তান রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ