শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ।। ১৩ চৈত্র ১৪৩২ ।। ৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামি শাসন প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতার সুফল ভোগ করা সম্ভব নয়’ ‘উদ্দেশ্যহীন মাদরাসা প্রতিষ্ঠা খেদমত নয়, বরং ক্ষতিকর’ আগামীকালও ভর্তি চলবে জামিআ রাব্বানিয়ায় স্ত্রী-দুই সন্তান ও ড্রাইভারসহ সড়কে প্রাণ গেল মুফতি আব্দুল মুমিনের শনিবার থেকে সব বিভাগে ভর্তি নেবে হাটহাজারী মাদরাসা কক্সবাজার সৈকতে ঘুরতে এসে গোসলে নেমে পর্যটকের মৃত্যু যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা করতে হবে: খেলাফত মজলিস কাশ্মীরি অ্যাকটিভিস্ট আসিয়া আন্দ্রাবির শাস্তি: একটি বিশ্লেষণ আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চায় ইরান, রাজি হইনি: ট্রাম্প দাওরায়ে হাদিসে ৭ হাজার ফেলের অপপ্রচারের নেপথ্যে কারা?

জুমার দিন যে সুরা পাঠে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি মিলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাজ্জাল এক ভয়াবহ ফিতনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এবং উম্মতে মুহাম্মাদিকে এ ফিতনা থেকে নিরাপদ থাকার আমল শিখিয়েছেন।

জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতর দিন। পবিত্র কোরআন ও হাদিসে জুমাবারের অনেক আমল বর্ণিত হয়েছে। সুরা কাহাফ তেলাওয়াত এই দিনের অন্যতম আমল। এই আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবার কথা হাদিসে বর্ণিত হয়েছে।

আবু দারদা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৮০৯)

আরেক বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সুরা কাহফের শেষ ১০ আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (মুসনাদে আহমদ, ৪৪৬/৬)

আরেক বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সুরা কাহফের ১০ আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (তিরমিজি, হাদিস নং : ২৮৮৬)

অন্য হাদিসে এসেছে- ‘তোমাদের কাউকে যদি সে পেয়ে বসে, তাহলে তার ওপর সুরা কাহাফের প্রথম থেকে পড়বে।’ (মুসলিম)

আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আত্ম-রক্ষায় মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলসমূহ করার তাওফিক দান করুন। আমিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ