বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হলিডে মার্কেটের ব্যবস্থাপনায় ডিএনসিসির নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হলিডে মার্কেটের পাইলটিং চলাকালীন যথাযথ ব্যবস্থাপনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ডিএনসিসির সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

তিনি জানিয়েছেন, ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহীকে আহবায়ক এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে এ ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, ডিএনসিসির উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং সংশ্লিষ্ট অঞ্চলের কাউন্সিলর।

বাংলাদেশ কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে দেশে প্রথমবারের মত পাইলট প্রকল্প হিসেবে হলিডে মার্কেট ‘ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট’ শুরু হচ্ছে। এটি প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উম্মুক্ত থাকবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মত এই মার্কেটের সূচনা করতে যাচ্ছে।

পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের রাস্তায় শুরু করেছি। এই সড়কের দুই দিকে শুক্র ও শনিবার হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট প্রকল্প সফল হলে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করব। খুব শিগগিরই এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ