শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

ইসরা*য়েলি সেনা*দের গুলিতে ১০ ফিলিস্তিনি নিহতের ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার দেশটির সেনাদের গুলিতে এক বৃদ্ধাসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনই জেনিনের শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ সমর্থিত সশস্ত্র মিলিশিয়া আল-আকসা মার্টিয়ারস’ ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ব্যক্তিদের মধ্যে ইজ আল-দিন সালাহাত নামে তাদের এক যোদ্ধা রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিতে আহত ২৪ বছর বয়সী সায়েব আজরিকির মৃত্যু হয় হাসপাতালে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনাস্থলের পরিস্থিতি খুবই জটিল ছিল। আহত ব্যক্তিরা একের পর এক হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে প্রবেশের পথে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের বাধা দিচ্ছিল ইসরায়েলি বাহিনী।

জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বাকের আল জাজিরাকে বলেন, ব্যাপকতা ও আহতের দিক থেকে হামলাটি ছিল নজিরবিহীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ