শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক উগ্র ডানপন্থি কর্মী পবিত্র কুরআন অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই ধরনের জঘন্য ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এবং মুসলিমদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার যেকোনো কাজকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামফোবিয়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়।

সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। চরম ডানপন্থি একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড গত রোববার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কুরআনের পৃষ্ঠা ছিড়ে ফেলেন। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুরআনের ছিড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো আগুনে পুড়ছেন ওয়াগেনসভেল্ড।

এর একদিন আগে সুইডেনে উস্কানিমূলক ইসলামোফোবিক বিক্ষোভ হয়। সেখানে ড্যানিশ একজন চরমপন্থি কুরআনের একটি কপি পুড়ে ফেলে। পুলিশের অনুমতি নিয়েই এমন বিক্ষোভের আয়োজন করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ