শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চালু হয়েছে মেট্রোরেলের পল্লবী স্টেশন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে। এতদিন মেট্রোরেল এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করত। বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনেও থামবে এই ট্রেন। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।

গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করত। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। সবশেষ যাত্রীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ