শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাস মালিকদের শাস্তি না হওয়ায় সড়ক দুর্ঘটনা বাড়ছে : সংসদে ফিরোজ রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্ঘটনার জন্য দায়ি বাসের মালিকদের শাস্তি না হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মারা যাওয়ার বিষয়টি তুলে ধরার পাশাপাশি সড়ক দুঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে কাজী ফিরোজ রশীদ বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। একটি মানুষ মারা যাওয়া মানে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। কিন্তু একজন বাসের ড্রাইভারের লাইসেন্স আছে কিনা, ফিটনেস আছে কিনা, এসব দেখার কেউ নেই। যদি দেখা হতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ি বাস মালিকদের শাস্তি হয় না। এসব বাসের মালিক কারা? মালিকরা হচ্ছে, আমাদের কিছু পুলিশ অফিসার, রাজনৈতিক ব্যক্তি ও আমাদের সঙ্গে বসে আছে জাপার চিফ হুইপ রাঙা সাহেব, উনি ভালভাবে বলতে পারবেন এসব বাসের মালিক কারা। এ কারণে দুর্ঘটনা ঘটলে এসব বাসের কিছু হয় না। আর এসব বাসের ড্রাইভারদের কোন লাইসেন্স নেই, খালাসীদের কোন ট্রেনিং নেই। সিগনাল বোঝে না, বাস ডানে যাবে না বামে যাবে, তা কেউ বুঝতে পারে না।

কাজী ফিরোজ রশীদ বলেন, দেশে গত বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষ মারা গেছে। আর ১৪ হাজার মানুষ আহত হয়েছে। এদের পরিবারের দায়িত্ব কি রাষ্ট্র নেবে?

তিনি বলেন, এখন থেকে ডিসিদের দায়িত্ব দিতে হবে, তাদের বলতে হবে, আপনার জেলায় কতগুলো বাস আছে, ট্রাক আছে, অন্য গাড়ি আছে। তাদের ফিটনেস আছে কিনা দেখতে হবে? ড্রাইভারদের লাইসেন্স আছে কিনা তা দেখার দায়িত্ব দিতে হবে। স্মার্ট বাংলাদেশ কিভাবে বাস্তবায়ন সম্ভব হবে এমন প্রশ্ন তোলেন কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, এই যে অবস্থা, আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমাদের পাশ্ববর্তী দেশে কি এসব হচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কি আছে? দেশে মহাসড়কে ভটভটি, পটপটি, মটর সাইকেল, ট্যাম্পু কত কিছু যে এক সঙ্গে চলে তা ভাবা যায় না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ