বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মুসলিম উম্মার কল্যাণ কামনায় শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার সব আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার সব আয়োজন। এবায়ের ইজতেমায় ভিন্ন ভিন্ন আয়োজন পরিচালানা করেন আলম শূরার অনুসারী ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আলমী শুরার অনুসারীদের বিশ্ব ইজতেমা। আলমি শুরার তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাকরাইলের মুরব্বি ও শূরা সদস্য হাফেজ মাওলানা যোবায়ের আহমদ পরিচালনা করেন। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন। আজ রোববার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

সরেজমিনে দেখা যায়, দুটি আয়োজনেই আগত মুসল্লিরা দু’হাত তুলে সর্বশক্তিমানের কাছে আশ্রয় আর ক্ষমাপ্রার্থনা করেন। লাখো মানুষের আমিন আমিন ধ্বনি যেন তখন অনুরণিত হচ্ছিল তুরাগ তীরের আকাশে-বাতাসে। অশ্রুজলে বুক ভাসিয়ে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু’বছর অনুষ্ঠিত হয় মুসলিম বিশ্বের অন্যতম এই বৃহৎ আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ