বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রথমবারের মত পাকিস্তানে ব্যক্তিগত সুদি কারবার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।।

মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীর নেতৃত্বে পাঞ্জাব সরকার ব্যক্তিগত সুদি কারবার নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহী The Punjab Prohibition of Interest Loan Act নামে একটি গ্যাজেট পাস করেন, যার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, সুদ একটি অভিশাপ। ইসলামে সুদকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। তাই ব্যক্তিগত সুদি কারবার নিষিদ্ধ করাটা ইসলামের কাজের অন্তর্ভূক্ত।

তিনি আরও বলেন, সুদি কারবারকারীদের পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। তাদেরকে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। এই আইন জারি হওয়ার পর, অতীতে ব্যক্তিগত সুদের ভিত্তিতে লেনদেনকারী ব্যক্তি এখন সুদ ছাড়া শুধু মূল্য পরিশোধ করবে।

সূত্র: ডেইলি দুনিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ